সবার আগে বাংলাদেশ
ব্যারিস্টার জাকির হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (সংসদীয় আসন ৯৬) বাগেরহাট ২ 🌾
আমি আপনাদের
ব্যারিস্টার জাকির হোসেন
বিএনপি মনোনীত প্রার্থী, বাগেরহাট-২
ব্যারিস্টার জাকির হোসেন একজন সুপরিচিত আইনজীবী, সমাজসেবক ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। শিক্ষা, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নে তার দৃঢ় বিশ্বাস তাকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করেছে।


বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহয় আস্থা ভয় কিসে, ভোট দিবেন ধানের শীষে


🔳 আমি শেখ মোহাম্মদ জাকির হোসেন। ষাট গম্বুজ ইউনিয়নের গ্রামে আমার জন্ম। আমি ১৯৮৫ সালে সায়েড়া মধুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস. এস. সি , পরবর্তীতে সরকারী পিসি কলেজ থেকে এইচ.এস.সি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং ও স্নাতকোত্তর শেষ করি এবং একই বছর রাজশাহী আইন মহাবিশ্ববিদ্যালয় থেকে L.L.B সমাপ্ত করে ১৯৯৭ সালে ০৩ মার্চ এ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়ে ঢাকা জেলা জজ আদালতে ব্যারিস্টার মাহাবুবুউউদ্দিন খোকন এর এ্যাসোসিয়েট হিসেবে আমার পেশাগত জীবন শুরু করি। ১৯৯৯ সালের ১০ই জুন আমি হাইকোর্টের প্র্যাক্টিস করার অনুমতি লাভ করি । পরবর্তীতে ২৫ শে সেপ্টেম্বর ২০০০ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করি এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে LLB, ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে LLM in International Human Rights এবং বিপিপি ইউনিভার্সিটি কলেজ থেকে PGDL ও বিশ্ববিখ্যাত লিংকনস-ইন থেকে ব্যারিস্টার-এট 'ল' অর্জন করি ।
🔳 ১৯৯৯ সালে রাজশাহী শাহ্ মগদুম হলে ছাত্রদলে যোগদান করে যাতিয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত হই এবং পরবর্তীতে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সদস্য ও সিনিয়র যুগ্ন আহবায়ক নির্বাচিত হই ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করি । ১/১১ সমরিক সমর্থিত সরকার ক্ষমতায় আসার পরে বিএনপির পক্ষে যুক্তরাজ্য থেকে সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব প্রদান করি এবং দেশে ফিরে জাতীয়তাবাদী আইনজিবি ফোরাম, সুপ্রীম কোর্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য নির্বাচিত হই । পাশাপাশি ২০১৭ সাল থেকে বাগেরহাট জেলা বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি । ২০১৫ সালে আমি সুপ্রীম কোর্টের আপীল বিভাগে এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্ত হই এবং ২০২৪ সালে সিনিয়র এ্যাডভোকেট হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হই । ফ্যাসিস্ট বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে ২১শে জুলাই ২০২৪ আমি গ্রেফতার হয়ে কারা বরণ করি ।
🔳 যুক্তরাজ্যে একজন আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত হয়েও আমি মা-মাটির টানে দেশে ফিরে আসি। ঢাকা আইন পেশায় পাশাপাশি সামাজসেবা,মানুষের মৌলিক অধিকার নিয়ে হাইকোর্টে কাজ করছি। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার রোসানল থেকে বাচাবার জন্য হাজার হাজার BNP নেতাকর্মী ও সাধারণ মানুষকে আইনি সহায়তা দিয়ে তাদের কারামুত্তির ব্যবস্থা করেছি।তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানি লন্ডারিং সংক্রান্ত মামলা সাফল্যের সাথে পরিচালনা করি। যেখানে সকলকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
🔳 ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত এবং ২ সন্তানের পিতা। আমার মেয়ে যুক্তরাজ্যের নর্থ আমব্রিয়া বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে বর্তমানে পড়াশোনা করছে এবং একমাত্র পুত্র ১ম শ্রেণীর ছাত্র। আমরা ৬ ভাই ৬ বোন। আমার বড় ভাই ডাঃ আবু জাফর প্রখ্যাত সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক এবং এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর দিন পর্যন্ত চিকিৎসা টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । আমার মেজো ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার , ক্যালিফোর্নিয়াতে কর্মরত। এক ভাই আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানি ক্রিস এনার্জি-তে কর্মরত। অন্য ভাই বিমান বাহিনীতে আছেন আর ছোট ভাই নিউইয়র্ক-এ ডাক্তারের হিসেবে কর্মরত।
🔳 আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা (বাগেরহাট-০২) থেকে সংসদ সদস্য (এম.পি) হিসেবে মনোনয়ন দিয়েছে।
🔳 আমি বি.এন.পি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এবং বাগেরহাট-কচুয়ার ভালো মনের মানুষগুলো সাথে নিয়ে এই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই।
🔳 আমি ন্যায় নীতি ভিত্তিক সমতার বাগেরহাট গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। যেখানে থাকবে না সন্ত্রাস ও চাঁদাবাজী, থাকবে না দখলদারী ও দুর্নীতি। সেই সমাজে সকল ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে স্বাধীনভাবে বাস করবে এবং বাগেরহাটের উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মেড়িন একাডেমী, খানজাহান আলীর মাজার ঘিরে পর্যটন শিল্পের বিকাশ, খানজাহান আলী বিমান বন্দর চালূ করার দৃঢ় প্রত্যয় রয়েছে ।
🔳 আমি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি।
প্রিয় বাগেরহাট সদর ও কচুয়াবাসী, আসসালামু আলাইকুম
আমাদের সেবা
বাগেরহাট–২ এলাকার মানুষের জন্য ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা।
⚖️ আইনের শাসন
আইনের ঊর্ধ্বে কেউ নয়—এই নীতিতে বিশ্বাসী আমরা।
আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়া চালু করা হবে।
👨🎓 শিক্ষা
প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ও দুর্নীতি বন্ধ করা হবে।
কারিগরি ও আইটি শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে।
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নত করা হবে।
ওষুধ, পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি বন্ধ করা হবে।
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
🏥 স্বাস্থ্য








👷 কর্মসংস্থান
যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
স্থানীয় পর্যায়ে শিল্প ও উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান বাড়ানো হবে।
বেকারত্ব দূরীকরণে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।




কৃষকদের ন্যায্য ফসলের মূল্য নিশ্চিত করা হবে।
সার, বীজ ও সেচ ব্যবস্থায় দুর্নীতি রোধ করা হবে।
কৃষি ও মৎস্যখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
🌾 কৃষি
🗳️ সুষ্ঠু নির্বাচন
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে।
ভোটারদের ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে।
গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষাই আমাদের প্রধান অঙ্গীকার।
গ্যালারি
জনতার সঙ্গে ব্যারিস্টার জাকিরের হৃদয়স্পর্শী মুহূর্তগুলো



















































